Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপিকে সরাসরি চ্যালেঞ্জ ইউপি চেয়ারম্যানের

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনকে প্রকাশ্যে মারামারির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা। শুক্রবার সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তিনি এমপিকে উদ্দেশ্য করে বলেন, অনুসারীদের দিয়ে হামলা না চালিয়ে সাহস থাকলে তিনি যেন সশরীরে মাঠে আসেন।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে সূতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ শেষে এমপির অনুসারীরা ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল মহড়া বের করেন। এ সময় ইউপি চেয়ারম্যান রোমার মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুর সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়, যা পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার অভিযোগ, সংসদ সদস্য তমিজ উদ্দিনের অনুসারীরা তার আত্মীয় ও কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেছেন। গুরুতর আহত একজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি অন্য একটি রাজনৈতিক বলয়ে যুক্ত থাকায় সংসদ সদস্য তার লোকজনকে তার বিরুদ্ধে উসকে দিয়েছেন।

অন্যদিকে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম দাবি করেছেন যে, আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে নেতাকর্মীরা মিছিল ও মোটরসাইকেল মহড়া বের করেছিলেন। মহড়াটি নির্দিষ্ট এলাকায় পৌঁছালে রোমার লোকজন তাদের ওপর হামলা চালায় বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপিকে সরাসরি চ্যালেঞ্জ ইউপি চেয়ারম্যানের

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬