Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

পিরোজপুরের হুলারহাটে কচা নদী থেকে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। শনিবার মাছ ধরার একটি ইঞ্জিনবোট থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে কোস্ট গার্ডের একটি টহল দল বলেশ্বর নদীর দক্ষিণ চরদোয়ানী এলাকায় সন্দেহভাজন মাছ ধরার ইঞ্জিনবোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক নির্দেশ অমান্য করে বোটটি দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড ধাওয়া করে। পরবর্তীতে শনিবার সকালে কচা নদীর পুরাতন বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে বোটটি আটক করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাঝি ও সংশ্লিষ্টরা পালিয়ে যান।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, জব্দকৃত ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫০টি বস্তায় ভরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৯০ থেকে ১০০টি শাড়ি রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত মালামালের সঠিক পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, কোস্ট গার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে এই চোরাচালান প্রতিহত করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল গণনা, তালিকা প্রস্তুত ও মূল্য নির্ধারণের কাজ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬