ঢাকা–পুলিশ বাহিনীর নতুন ইউনিফর্ম ঘিরে রাজধানীতে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে আয়রন–কালারের এই নতুন পোশাক এখন থেকে মেট্রোপলিটনসহ সব ইউনিটে ব্যবহৃত হবে।
সাধারণ মানুষের একটি বড় অংশ বলছেন—নতুন পোশাক পুলিশের আগের পরিচয় থেকে বেরিয়ে আসার চেষ্টা; আবার অনেকেই একে সিকিউরিটি গার্ডের পোশাকের সঙ্গে তুলনা করে অসন্তোষ জানাচ্ছেন।

বাহিনীর মধ্যেও দেখা যাচ্ছে ভিন্নমত—কেউ বলছেন একই রঙে জেলা ও মহানগর পুলিশের পার্থক্য বোঝা কঠিন হবে; আবার অনেকে মনে করছেন নতুন পোশাক জুলাই-আগস্টের ঘটনাগুলোর নেতিবাচক ভাবমূর্তি কাটাতে সহায়ক হবে।
অন্তর্বর্তী সরকার বলছে—নির্বাচনের আগে পুলিশকে নতুন উদ্যমে মাঠে আনতে এবং জনগণের আস্থা ফিরিয়ে তুলতেই ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

















