Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মতলব সেতুতে ছয় চাকার গাড়ির ধাক্কায় পিকআপ যাত্রী তরুণ নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

চাঁদপুরের মতলব ব্রিজে একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা অবৈধ ছয় চাকার একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অহিদুল ইসলাম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার গাড়ি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের আসনে বসা অহিদুল ইসলামের মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় তিনি মারা যান। নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মতলব সেতুতে ছয় চাকার গাড়ির ধাক্কায় পিকআপ যাত্রী তরুণ নিহত

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬