Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পেঁয়াজ সংরক্ষণ এয়ারফ্লো মেশিনে কারিগরি জালিয়াতি, কৃষকের বিদ্যুৎ খরচ বৃদ্ধি

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

পেঁয়াজ পচন থেকে রক্ষা ও কৃষকদের অর্থনৈতিক সুরক্ষায় কৃষি প্রণোদনা কর্মসূচি ও জলবায়ু ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত এয়ারফ্লো মেশিন বিতরণ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও কারিগরি জালিয়াতির অভিযোগ উঠেছে। নির্ধারিত ক্ষমতার মোটরের পরিবর্তে স্থানীয় কারখানায় তৈরি নিম্নমানের ও বেশি ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। কম খরচে কেনা এসব মোটর ব্যবহারের ফলে কৃষকদের বিদ্যুৎ খরচ বহুগুণ বেড়ে গেছে। ভবিষ্যতে এই পদ্ধতি সৌরবিদ্যুতে রূপান্তর করা হলে সরকারের গৃহিত উদ্যোগটি মারাত্মভাবে ব্যাহত হতে পারে।

নীতিমালা অনুযায়ী পেঁয়াজ সংরক্ষণের জন্য যেখানে ৩০০ থেকে ৩৫০ ওয়াটের জ্বালানি সাশ্রয়ী মোটর সরবরাহ করার কথা ছিল, সেখানে মাঠপর্যায়ে ৪০০ থেকে ৭৪৬ ওয়াটের অননুমোদিত ও নিম্নমানের মোটর দেওয়া হয়েছে। এর ফলে কৃষকের সুফলের পরিবর্তে ভোগান্তি বেড়েছে এবং বিদ্যুৎ খরচ প্রায় পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সঠিক মাত্রায় আলোক সঞ্চালনের অভাবে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় সংরক্ষিত পেঁয়াজ পচে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রকল্পের মাঠপর্যায়ের কতিপয় অসাধু কর্মকর্তা ও সরবরাহকারী সিন্ডিকেটের যোগসাজশে এ অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, ২০২৪-২০ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় সারা দেশে ১৫ হাজার পেঁয়াজ সংরক্ষণ এয়ারফ্লো মেশিন বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। জলবায়ু তহবিলের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় চলতি বছরের আগস্ট পর্যন্ত তিন হাজারের বেশি মেশিন বিতরণ করা হয়েছে। রাজবাড়ী, নাটোর, ফরিদপুর, পাবনাসহ প্রধান পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলে এসব মেশিন পাঠানো হলেও বিতরণ প্রক্রিয়ার শুরুতেই কারিগরি সমন্বয়হীনতা ও দুর্নীতির চিত্র সামনে আসে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পেঁয়াজ সংরক্ষণ এয়ারফ্লো মেশিনে কারিগরি জালিয়াতি, কৃষকের বিদ্যুৎ খরচ বৃদ্ধি

সর্বশেষ হালনাগাদ : ০৫:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬