অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশل ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার ক্ষোভ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের নীরবতার তীব্র সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুশিয়ারি উচ্চারণ করে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি ও রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।


























