সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মাহবুব আব্দুল্লাহ সায়েম (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে থাকা জলাশয়ে পড়ে যায় শিশু সায়েম। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা সোয়া দুইটার দিকে জলাশয় থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























