Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদক সেবনের অপরাধে যুবদল নেতা কারাদণ্ডপ্রাপ্ত, দল থেকে বহিষ্কার

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ তাকে দল থেকে অব্যাহতি দিয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক পদমর্যাদার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত গুরুতর অপরাধে জড়িত থাকায় দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয় যে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সেখানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত কারাদণ্ডের বিধান রাখা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল হাই কায়সার উপজেলা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতেই কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদক সেবনের অপরাধে যুবদল নেতা কারাদণ্ডপ্রাপ্ত, দল থেকে বহিষ্কার

সর্বশেষ হালনাগাদ : ০৪:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬