Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লা নগরীতে বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, উদ্বিগ্ন নগরবাসী

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

সন্ধ্যা নামলেই কুমিল্লা নগরীর অলিগলি, ব্যস্ত সড়ক ও বিনোদনকেন্দ্রগুলোয় তরুণ ও কিশোরদের নানা দল বা উপদলের আড্ডা জমে ওঠে। বাইরে থেকে সাধারণ জটলা মনে হলেও এসব গ্রুপের আড়ালেই গড়ে উঠেছে অপরাধের নেটওয়ার্ক। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, এই কিশোর গ্যাংগুলোর সদস্যরা নানা ধরনের সংঘাত, ছিনতাই এবং মাদক কারবারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৮টি উপজেলায় অর্ধশতাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যার মধ্যে কেবল কুমিল্লা নগরীতেই প্রধান গ্রুপ রয়েছে বিশটির বেশি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকপুত্রের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলাজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণকে আটক করেছে। সাধারণ মানুষ ও দর্শনার্থীরা নগরীর প্রধান বিনোদনকেন্দ্রগুলোতে তাদের উৎপাত বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি দাবি করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা নগরীতে বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, উদ্বিগ্ন নগরবাসী

সর্বশেষ হালনাগাদ : ০৪:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬