Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি পাইপ ও গ্যাসলাইটসহ চার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুলপুর ইউনিয়নের লিচু বাগান থেকে আরও একজনকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের কাছ থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি কাগজের তৈরি পাইপ ও পাঁচটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগে মো. মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মান্না ইসলাম ও জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার নানিয়াটিকর গ্রামের মাহবুব ইসলাম (৪০), মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার জীবন হোসেন (২৪)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

সর্বশেষ হালনাগাদ : ০৩:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬