Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকার নির্ধারিত মোট তেরোটি ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী কিংবা সংস্থাকে এই পুরস্কার প্রদান করা হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে এই মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রসহ মোট ১৩টি খাতে অবদানের জন্য এই মনোনয়ন দেওয়া যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) থেকে পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলি ও ছক সংগ্রহ করা যাবে। নির্ধারিত ছক অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০ সেট মনোনয়ন প্রস্তাব আগামী ১ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখায় হার্ডকপি ও সফটকপি আকারে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬