Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইউসিএলের ৫৫ অনলাইন কোর্সে বিনামূল্যে শেখার সুযোগ, বিশ্বব্যাপী আগ্রহীদের জন্য উন্মুক্ত

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

বিশ্বের অন্যতম খ্যাতনামা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) অনলাইনে বিভিন্ন বিষয়ে শেখার এক অনন্য সুযোগ তৈরি করেছে। পূর্ণকালীন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না হয়েও আগ্রহীরা এসব কোর্সের মাধ্যমে একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জন করতে পারবেন।

অনলাইন শিক্ষার জনপ্রিয় প্ল্যাটফর্ম ফিউচারলার্ন (FutureLearn)-এ ইউসিএলের প্রায় ৫৫টি অনলাইন কোর্স চালু রয়েছে, যার মধ্যে বেশ কিছু কোর্স সম্পূর্ণ বিনা মূল্যে করার সুযোগ থাকছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, শিক্ষক, চাকরিপ্রার্থী ও পেশাজীবীরা নিজেদের সুবিধামতো সময়ে এসব কোর্সে অংশ নিতে পারছেন।

ফিউচারলার্নে ইউসিএলের কোর্সগুলোর সময়কাল সাধারণত দুই থেকে আট সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। অধিকাংশ কোর্স সম্পন্ন করতে প্রতি সপ্তাহে আনুমানিক দুই থেকে পাঁচ ঘণ্টা সময় দিতে হয়, যা নিয়মিত পড়াশোনা বা চাকরির পাশাপাশি কোর্স করার সুযোগ করে দেয়। কোর্সগুলো শিক্ষানবিশ থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবীদের জন্যও বিভিন্ন ধরনের শেখার ব্যবস্থা রেখেছে। নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বাড়ানোর পাশাপাশি অনেক কোর্স পেশাগত দক্ষতা উন্নয়নেও সহায়ক হতে পারে।

ইউসিএলের অনলাইন কোর্সের তালিকায় শিক্ষা, প্রযুক্তি ও বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ‘ইংলিশ গ্রামার ফর টিচার্স’ (English Grammar for Teachers), ‘গ্লোবাল এডুকেশন ফর টিচার্স’ (Global Education for Teachers) এবং ‘ইন্ট্রোডাকশন টু ব্লকচেইন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশনস’ (Introduction to Blockchain Technology and Applications) বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া নির্দিষ্ট বিষয়ে ধারাবাহিকভাবে দক্ষতা অর্জনের জন্য রয়েছে এক্সপার্টট্র্যাক (ExpertTrack), যার মধ্যে ‘লাইফ অন মার্স, আর্থ অ্যান্ড বিয়ন্ড’ (Life on Mars, Earth and Beyond) এক্সপার্টট্র্যাকটিতে পাঁচটি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোর্স করতে আগ্রহী ব্যক্তিদের প্রথমে ফিউচারলার্ন প্ল্যাটফর্মে গিয়ে ইউসিএলের কোর্সগুলোর তালিকা দেখতে হবে। সেখান থেকে পছন্দের কোর্স নির্বাচন করে কোর্সের বিস্তারিত বিষয়বস্তু, মেয়াদ, প্রতি সপ্তাহে প্রয়োজনীয় সময় এবং অ্যাকসেসের ধরন দেখে নিতে হবে। কারণ সব কোর্সে একই ধরনের সুবিধা নাও থাকতে পারে। কোনো কোর্সে বিনা মূল্যে শেখার সুযোগ থাকলেও কিছু কোর্সের ক্ষেত্রে অর্থ পরিশোধ করে অতিরিক্ত সুবিধা বা সার্টিফিকেট নিতে হতে পারে। প্রয়োজন অনুযায়ী ফিউচারলার্নে অ্যাকাউন্ট খুলে সংশ্লিষ্ট কোর্সে এনরোল করা যাবে।

ইউসিএলের এসব অনলাইন কোর্সে ভর্তির জন্য একক কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে কোর্সভেদে ভর্তির সময়সীমা ভিন্ন হতে পারে, যা সংশ্লিষ্ট কোর্সের পাতায় উল্লেখ থাকে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইউসিএলের ৫৫ অনলাইন কোর্সে বিনামূল্যে শেখার সুযোগ, বিশ্বব্যাপী আগ্রহীদের জন্য উন্মুক্ত

সর্বশেষ হালনাগাদ : ১২:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬