Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে শিক্ষার্থীদের ৭ দফা দাবি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সাধারণ শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, সেশনজট, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, শিক্ষক সংকট এবং মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে তারা এই সংবাদ সম্মেলন করে।

সোমবার দুপুর ১টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দ্রুততম সময়ে পরীক্ষা সম্পন্নকরণসহ ৭ দফা দাবি উত্থাপন করেছে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসি অধ্যাপক লুৎফর রহমানকে আন্তরিক স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে যে, তার নেতৃত্বে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে এবং সংকট নিরসনে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

শিক্ষার্থীদের উত্থাপিত ৭ দফা দাবিগুলো হলো:

১. ২০২১-২২ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

২. সেশন ফি ও পরীক্ষার ফরম পূরণের ফি যৌক্তিক পর্যায়ে কমাতে হবে।

৩. দ্রুততম সময়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠন করে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে হবে এবং সময়োপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।

৪. প্রতিটি ক্যাম্পাসে মানসম্মত একাডেমিক ও পাঠদানের পরিবেশ, সমৃদ্ধ গ্রন্থাগার এবং গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।

৫. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্থায়ী প্রশাসনিক ভবন এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণ ও নিশ্চিত করতে হবে।

৬. শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিটি ক্যাম্পাসে প্রয়োজন অনুযায়ী নতুন আবাসিক হল নির্মাণ করতে হবে।

৭. শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি ক্যাম্পাসে পর্যাপ্তসংখ্যক পরিবহন বরাদ্দ নিশ্চিত করতে হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে শিক্ষার্থীদের ৭ দফা দাবি

সর্বশেষ হালনাগাদ : ০৮:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬