Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

২ কোটি টাকা ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল: বিপিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

আর্থিক লেনদেন নিয়ে কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারের পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওতে বিভিন্ন প্রকল্প, ঠিকাদারদের বিল ও আর্থিক লেনদেন নিয়ে আলোচনার একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি দুই কোটি টাকার নিচে নেব না।’

সোমবার বিপিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তরাদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

দপ্তরাদেশে বলা হয়েছে, “যেহেতু, জনাব মো. নুরুল আমিন, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, লক্ষ্মীপুর-এর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) নং বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

এতে আরও বলা হয়, “উক্ত বিধিমালার ১৪১ (১) নং বিধি অনুসারে জনাব মো. নুরুল আমিন…কে বিউবোর চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।”

গত রবিবার রাতে নুরুল আমিনের আর্থিক লেনদেনসংক্রান্ত ওই ভিডিও প্রকাশিত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

প্রচারিত ভিডিওতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল এবং আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তাকে স্পষ্টতই বলতে শোনা যায়, ‘আমি ২ কোটি টাকার নিচে নেব না।’ ভিডিও ফুটেজে ঠিকাদারদের বিল পরিশোধ এবং বিভিন্ন প্রকল্পে মালামাল সরবরাহসংক্রান্ত কথোপকথনও রয়েছে।

ভিডিওটি গণমাধ্যমে প্রচারের পর বিষয়টি পিডিবির নজরে আসে। এর পরদিনই পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) বিধি অনুযায়ী নুরুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

২ কোটি টাকা ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল: বিপিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬