আল্লাহর নির্দেশিত পথ ও বিধান ছাড়া মানবজাতি কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রাম নগরীতে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সর্বদা আল্লাহর হুকুম ও আদর্শ বাস্তবায়নে ব্রতী হতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার ও গণরায়কে সম্মান জানানোর জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তিনি।
দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে এবং মেধার ভিত্তিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ নিশ্চিত করতে নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।


























