Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নড়াইলে মাদকবিরোধী প্রতিবাদের জেরে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

  • সর্বশেষ হালনাগাদ : ০১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

মাদক সেবনের প্রতিবাদ করা নিয়ে বিরোধের জেরে নড়াইলে মাদকসেবীর ছুরিকাঘাতে এক ভ্যানচালককে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাত ১০টার দিকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানসুর মোল্লা (৪৮) কদমতলা গ্রামের হাবি মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলা গ্রামের লিপ্টন মোল্লার ছেলে হাসিব মোল্লা (২২) ও তার সহযোগীরা প্রকাশ্যে মাদক সেবন, অনলাইন জুয়া এবং প্রতারণাসহ বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে সম্প্রতি গ্রামের ইউপি সদস্য কাছেদ মোল্লার উদ্যোগে একটি মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। এর জের ধরে কাছেদ মোল্লা হাসিবের রোষানলে পড়েন এবং তার হাতে হেনস্তার শিকার হন।

শনিবার দিবাগত রাত ১০টার দিকে কাছেদ মেম্বারের চাচাতো ভাই মানসুর মোল্লা ও নূর ইসলামের বাড়ি থেকে সামান্য দূরে নড়াইল-পিরোলী আঞ্চলিক সড়কের এসকেন বিশ্বাসের মুদিদোকানের সামনে হাসিবের কাছে কাছেদ মেম্বারকে হেনস্তার কারণ জানতে চান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাসিব নিজের কাছে থাকা ছুরি দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। ছুরিকাঘাতে মানসুর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নূর-ইসলাম গুরুতর আহত হন। আহত নূর ইসলামকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্ত্রী নিলুফা বেগম শোকে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, অভিযুক্ত হাসিবকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নড়াইলে মাদকবিরোধী প্রতিবাদের জেরে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

সর্বশেষ হালনাগাদ : ০১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬