Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার পলাতক যুবলীগ কর্মী গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১২:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. আরিফকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েলের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার পলাতক যুবলীগ কর্মী গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১২:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬