রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহসম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার সুফল নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই। তার বিরুদ্ধে মিরপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
ওসি মো. হাফিজুর রহমান আরও জানান, সুফলের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার অভিযোগে দায়ের হওয়া অন্তত চারটি মামলার এজাহার রয়েছে এবং কুখ্যাত এই নেতার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।


























