Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলা: অচেনা নম্বর থেকে হুমকি ও বুলিংয়ের অভিযোগে বাবার জিডি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

কুমিল্লায় নিহত অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন অজানা নম্বর থেকে ফোন করে হুমকি, অশোভন আচরণ ও সাইবার বুলিং করার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার গতকাল রাতে সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিহতের পরিবার জানায়, লাগাতার বেনামি ফোন কল এবং অনলাইন অপপ্রচারের কারণে গভীর মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম। বাধ্য হয়ে তিনি নিজের মোবাইল ফোনটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ জানান, সাইবার বুলিং ও অচেনা নম্বর থেকে ফোন করে পরিবারটিকে হেনস্তা করার অভিযোগে অপ্রতিমের বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি খুলে অপ্রতিম এবং আমাদের পুরো পরিবারকে নিয়ে কাল্পনিক ও অশালীন অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি আমাদের ব্যক্তিগত নম্বরে দিনরাত কল দিয়ে কুরুচিপূর্ণ কথা বলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। চরম নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের দিন কাটছে।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলা: অচেনা নম্বর থেকে হুমকি ও বুলিংয়ের অভিযোগে বাবার জিডি

সর্বশেষ হালনাগাদ : ০৮:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬