Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অষ্টগ্রামে মারামারি: বিএনপি নেতা সৈয়দ সাঈদকে শোকজ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ প্রদান করা হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজারে ‘বিল মাসকা’ জলমহালকে কেন্দ্র করে সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা বিভিন্ন ইলেকট্রনিক ও সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে জানানো হয়।

এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী সাত (৭) দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও এমপি মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক ও এমপি মো. মাজহারুল ইসলামের বরাবর লিখিত ব্যাখ্যা দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অষ্টগ্রামে মারামারি: বিএনপি নেতা সৈয়দ সাঈদকে শোকজ

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬