সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র বিতরণ প্রক্রিয়া নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে যেসব বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা মন্ত্রণালয়ের নজরে এসেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে যদি উত্তীর্ণ প্রার্থীদের কারও নিয়োগপত্র না পৌঁছায়, তবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট প্রার্থীদের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার পর পর্যায়ক্রমে দ্রুততার সাথে নিয়োগপত্র পাঠানো হবে।


























