Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অন্যায়ের কাছে মাথা নত করিনি, কারণ আমার লড়াই ভয়কে জয় করার: নাসিরুদ্দীন পাটওয়ারী

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে নিজের দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। এই দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা ও সংগ্রামের কথা স্মরণ করে তিনি অন্যায়ের কাছে মাথা নত না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্ট্যাটাসের শুরুতেই পাটওয়ারী উল্লেখ করেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই আজকের নয়; বরং এই পথে তাকে অনেকটা পথ প্রায় একাই হাঁটতে হয়েছে। এই লড়াই তাকে নানা অর্জনের পাশাপাশি হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদের মুখোমুখি করেছে। তিনি আরও উল্লেখ করেন, মিডিয়ার সামনে কথা বলায় তাকে আক্রমণের শিকার হতে হয়েছে, তার বিরুদ্ধে একের পর এক মিছিল ও অপপ্রচার চালানো হয়েছে এবং একজন মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলার মতো বহু কথা তাকে শুনতে হয়েছে।

সব বাধা-বিপত্তি পেরিয়েও ভেঙে না পড়ার কারণ ব্যাখ্যা করে পাটওয়ারী বলেন, ‘আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমার লড়াই ভয়কে জয় করার জন্য। আমার লড়াই এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।’

চারপাশের মানুষের প্রশ্ন এবং সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টার সময়ে তিনি সবসময় আল্লাহর সাহায্য চেয়েছেন। তিনি দোয়া করেছেন যেন আল্লাহ সত্য প্রকাশ করে দেন, মিথ্যা দূর করেন, জালিমদের জুলুমের অবসান ঘটান এবং তাকে সত্যের পথে অটল থাকার শক্তি দেন।

সময় সবকিছু মনে রাখে উল্লেখ করে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষ সবকিছু ভুলে গেলেও ইতিহাস ভুলে যায় না। সত্যকে কিছুদিন চাপা দেওয়া গেলেও তা চিরদিনের জন্য ঢাকা যায় না এবং অন্যায়ও চিরস্থায়ী হতে পারে না। তিনি স্পষ্ট করে জানান, তার কোনো প্রতিশোধের স্পৃহা নেই; তিনি কেবল ন্যায়বিচার চান এবং মানুষের মর্যাদা ফিরে পেতে দেখতে চান। তার ভাষায়, ‘আমার সবচেয়ে বড় শক্তি কোনো পদ, ক্ষমতা বা শান-শওকত নয়। আমার শক্তি হলো মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা।’

যারা বিভিন্ন সময় অপমান সহ্য করেও মাথা নত করেননি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এই লড়াইকে তিনি তাদের সবার লড়াই বলে অভিহিত করেন। তিনি বলেন, শেষ পর্যন্ত সত্যের কাছেই সবাইকে ফিরে আসতে হয় এবং তিনি আল্লাহর দরবারে ন্যায়বিচারের জন্য প্রার্থনা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অন্যায়ের কাছে মাথা নত করিনি, কারণ আমার লড়াই ভয়কে জয় করার: নাসিরুদ্দীন পাটওয়ারী

সর্বশেষ হালনাগাদ : ০৭:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬