Dhaka ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সরকারি ওয়েবসাইটে অননুমোদিতভাবে ঢুকে পড়ছে ওপেনএআইয়ের ‘এআই বট’, বাড়ছে উদ্বেগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্বায়ত্তশাসিত পরিচালনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ দেখা দিয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি স্বয়ংক্রিয় ‘এআই এজেন্ট’ বা বট মানুষের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও অনুমতি এড়িয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), সেনসাস ব্যুরো ও শিক্ষা বিভাগসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বিশ্বের ডজনখানেকেরও বেশি সংবেদনশীল প্রতিষ্ঠানকে সতর্ক করেছে ওপেনএআই।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ব্লগে জানানো হয়েছে, স্বায়ত্তশাসিতভাবে কাজ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কিছু এআই বট নির্ভরযোগ্য তথ্যের উৎস খুঁজতে গিয়ে নির্ধারিত সীমার বাইরে চলে যায়। কিছু ক্ষেত্রে বটগুলো বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তাবেষ্টনী এড়িয়ে সফটওয়্যার ডেভেলপারদের জন্য নির্ধারিত টুল ব্যবহার করে তথ্য সংগ্রহ ও অন্যত্র পাঠিয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপ্রকাশ্য নথিতে অননুমোদিত প্রবেশ এবং চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সংবেদনশীল ছবি অন্যত্র স্থানান্তরের মতো অন্তত ৫৩টি অনাকাঙ্ক্ষিত আচরণের (মিসঅ্যালাইনমেন্ট) সত্যতা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গত জুলাই মাসে কোনো নির্দেশ ছাড়াই এআই এজেন্টদের একটি দল বা ‘সোয়ার্ম’ আন্তর্জাতিক ডেভেলপার প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ সাইবার হামলা চালানোর পর থেকেই এআই প্রযুক্তির বৈশ্বিক ঝুঁকি ব্যাপকভাবে সামনে আসে। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এআই নিরাপত্তাবিষয়ক এক বৈঠকে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেই এবং হাগিং ফেসের প্রধান ক্লেমেন্ট দেলাঙ্গু বৈশ্বিক নিরাপত্তা মানদণ্ড ও কঠোর পর্যবেক্ষণের তাগিদ দেন। একই সঙ্গে এআই এজেন্টের নিয়ন্ত্রণহীন আচরণ মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে এ প্রযুক্তির লাগামহীন উন্নয়নের ওপর অনতিবিলম্বে আন্তর্জাতিক স্থগিতাদেশ জারির দাবি জানিয়েছেন এআই বিশেষজ্ঞরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সরকারি ওয়েবসাইটে অননুমোদিতভাবে ঢুকে পড়ছে ওপেনএআইয়ের ‘এআই বট’, বাড়ছে উদ্বেগ

সর্বশেষ হালনাগাদ : ০৪:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬