সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড় ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহীন কাদির ধর্মপাশা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে এনসিপির সক্রিয় রাজনীতিতে যুক্ত থেকে ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


























