Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেশের সব সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাসের রুটিন চেয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব রুটিন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার মাউশি থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়, যেখানে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মাউশির আওতাধীন দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানে বর্তমানে চালু থাকা ক্লাসের রুটিন প্রস্তুত করে পাঠাতে হবে। রুটিনটি পিডিএফ ও ওয়ার্ড—এই দুই ফরম্যাটে প্রস্তুত করতে হবে।

এ ছাড়া রুটিন তৈরির ক্ষেত্রে বাংলা লেখার জন্য ইউনিকোড এবং ইংরেজি লেখার জন্য ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ক্লাস রুটিন পাঠানোর জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব সরকারি কলেজের রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশের সব সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

সর্বশেষ হালনাগাদ : ১০:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬