Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান, ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল, ফুচকা, অলিভ অয়েল, জনসন বেবি পাউডার, আতশবাজি, গরু, বিদেশি সিগারেট এবং একটি চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান, ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সর্বশেষ হালনাগাদ : ১২:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬