Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় দ্রুত নির্বাচনের তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা) ও উপ-উপাচার্য (প্রশাসন) উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ধারাবাহিকতা কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা বা আর্থিক অনিশ্চয়তার অজুহাতে জাকসুর ধারাবাহিকতা বাধাগ্রস্ত করা যাবে না।”

তিনি আরও বলেন, “অবিলম্বে একাদশতম জাকসুর তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে জাতীয় ছাত্রশক্তি।”

সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “জাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতা বজায় রাখতে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”

এ সময় জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

সর্বশেষ হালনাগাদ : ১১:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬