Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভেটেরিনারি পেশার সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবিতে মানববন্ধন

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার, পেশাগত স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভেটেরিনারি অনুষদ, প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হয়। এতে একাত্মতা প্রকাশ করেন অনুষদের শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের জনসংখ্যা ও প্রাণিসম্পদ বৃদ্ধির সঙ্গে প্রাণিজ আমিষ, প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যসেবার চাহিদা বাড়লেও মাঠপর্যায়ে ভেটেরিনারি জনবল কাঠামো সে অনুযায়ী সম্প্রসারিত হয়নি। প্রায় ছয় দশক আগে উপজেলা পর্যায়ে প্রাণিসেবা নিশ্চিত করতে পদ সৃষ্টি হলেও বর্তমানে অনেক ক্ষেত্রে একজন ভেটেরিনারি সার্জনকে পুরো উপজেলার চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ নামে ৪৯২টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে আরও ২৪৬টি পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। তাদের দাবি, নতুন পদে গ্রেড, নিয়োগযোগ্যতা ও পেশাগত দায়িত্বের কাঠামো স্পষ্ট করার পাশাপাশি ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের স্বতন্ত্র পেশাগত ও একাডেমিক প্রশিক্ষণের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করতে হবে।

মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদটি নবম গ্রেডে উন্নীত করে শুধুমাত্র নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ দেওয়া; ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতির মাধ্যমে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ না রাখা এবং প্রাণিসম্পদ খাতের চাহিদা অনুযায়ী প্রতি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃষ্টি করে এসব পদে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ দেওয়া।

মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাসিম আহম্মেদ বলেন, প্রাণিসম্পদ খাত শুধু দুধ, ডিম ও মাংস উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত নয়; প্রাণীর রোগ নিয়ন্ত্রণ, প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করার সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে। তাই মাঠপর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ভেটেরিনারি জনবল নিশ্চিত করা জরুরি।

শিক্ষার্থীরা বলেন, প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ভেটেরিনারি পেশার জনবল কাঠামো আধুনিক ও সময়োপযোগী করা প্রয়োজন। শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভেটেরিনারি পেশার সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবিতে মানববন্ধন

সর্বশেষ হালনাগাদ : ০২:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬