Dhaka ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফরিদপুরে নিখোঁজ শিশুর লাশের সন্ধানে পুলিশের রাতভর অভিযান, মেলেনি সন্ধান

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ফরিদপুরের সদরপুরে নিখোঁজ শিশু সামিউলের (৮) লাশ উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পাকা ফ্লোর কেটে গভীর গর্ত খুঁড়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। সামিউল উপজেলার নয়াকান্দি গ্রামের প্রবাসী মিরাজুল মল্লিকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু নিখোঁজের এ ঘটনায় চারজনকে আটক করেছিল পিবিআই। আটককৃতরা হলেন—নয়াকান্দি গ্রামের আলামিন (৩৬), মোস্তফা ফরাজী (৫০), ফরিদ মাতুব্বর (৩৫) এবং সুজন (৩৭)।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার নয়াকান্দি গ্রামের একটি তালাবদ্ধ ঘরে এই অভিযান চালানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ফ্লোরের ঢালাই কেটে প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়ে তল্লাশি চালানো হয়। অভিযানে ফরিদপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ এবং ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ জুন নয়াকান্দি গ্রাম থেকে শিশু সামিউল নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন তার চাচা থানায় সাধারণ ডায়েরি করেন। দীর্ঘদিন ধরে কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে তীব্র উদ্বেগ চলছিল। জিডির তদন্তে নেমে পিবিআই সন্দেহভাজন চারজনকে আটক করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালায়। তবে রাতভর চেষ্টা চালিয়েও লাশের সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত রাত ৩টার দিকে অভিযান স্থগিত করা হয়। ঘটনাস্থলে এ সময় শত শত উৎসুক জনতা ভিড় করে। পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম জানিয়েছেন, শিশুটির নিখোঁজের রহস্য উদঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

ফরিদপুরে নিখোঁজ শিশুর লাশের সন্ধানে পুলিশের রাতভর অভিযান, মেলেনি সন্ধান

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬