Dhaka ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানগুলোতে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং অন্যান্য অবৈধ সামগ্রী জব্দ করে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৪৭ জন অপরাধীকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৯, গুলশানে ৪৩, লালবাগে ৪০, মতিঝিলে ৩৬, ওয়ারীতে ৩৪, উত্তরা বিভাগে ২০ এবং রমনা বিভাগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৬ জন এবং এসআরইউ ৩ জনকে আটক করেছে।

অভিযানকালে পুলিশ আসামিদের কাছ থেকে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করে। এছাড়াও অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের ৩ হাজার ১১২টি সিম কার্ড, একটি ট্রাক, একটি বাস, একটি গাড়ির চাবি, ২৬টি সিলিং ফ্যান এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা জব্দ করা হয়েছে। পুলিশের এই অভিযানে এক ভিকটিমকেও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

জনপ্রিয়

পোশাক খাতের শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রমাণ মিলল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

সর্বশেষ হালনাগাদ : ০৮:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬