Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩১

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি আবাসিক হোটেল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৬ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত এবং সামারি ট্রায়ালের আরও ৫ জনসহ সর্বমোট ৩১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

রোববার থেকে সোমবার পর্যন্ত টানা বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের কাঁচপুরসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শুভ আহম্মেদ রাহাত, রনি, তানভীর হোসেন, ইমাম হোসেন, আশিক হোসেন, শাহীন হোসেন, তামিম হোসেন, শাকিল হোসেন, সুমন হোসেন, মফিজ হাওলাদার, সিব্বির আহম্মেদ, পরান, মিঠুন বিলাস, কামাল হোসেন, রুমা আক্তার, নুসরাত, শাহিনা আক্তার, নুপুর, জান্নাত, ইভা আক্তার, শারমিন, আরিফা, সানজিদা আক্তার, কুলসুম আক্তার, নাছিমা আক্তার এবং ছালমা বেগম।

এ ছাড়া সামারি ট্রায়ালে অভিযুক্ত মাদকসেবী লিটন সাগর, সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আবু সাইদ শেখ ও মো. ফরিদ এবং চুরি মামলার আসামি মো. সাদ্দাম ও মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩১

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬