Dhaka ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় জমি বিরোধে হামলায় গৃহবধূর মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জহুর শেখের ছেলে মোমিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। নিহতের মা আলেয়া খাতুন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাঁদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে অভিযুক্তরা তাঁদের বিভিন্ন সময় হুমকি-ধমকিও দিয়ে আসছিলেন।

আলেয়া খাতুন আরও জানান, সোমবার ভোর সাড়ে চারটার দিকে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নাসিমা খাতুন বাধা দিতে গেলে অভিযুক্ত আকরাম তাঁকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাসিমা খাতুনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা।

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় জমি বিরোধে হামলায় গৃহবধূর মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬