Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নড়াইলে প্রাক্তন শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় একজন প্রাক্তন শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

শনিবার গভীর রাতে বাড়ির নিচতলার জানালার রড কেটে মুখোশধারী ডাকাত দল ভেতরে প্রবেশ করে এই ডাকাতি চালায়।

পুলিশ ও ভুক্তভোগীদের তথ্যমতে, আনুমানিক ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল প্রাক্তন শিক্ষক সমর কুমার বিশ্বাসের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে চাবি ছিনিয়ে নেয়।

এরপর তিন তলা বাড়ির আলমারি ও লকার খুলে অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার, প্রায় এক লাখ টাকা নগদ এবং একটি দামি ক্যামেরা লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস (৭০) জানান, তারা স্বামী-স্ত্রীসহ মোট চারজন বাড়িতে বসবাস করেন; পূজা উপলক্ষে তার দুই মেয়ে ও জামাইরাও বেড়াতে এসেছিলেন। তিনি বলেন, “রাত আনুমানিক দুইটা-আড়াইটার দিকে আমরা ঘুম থেকে জেগে ঘরে মুখোশধারী লোকজন দেখে আতঙ্কে কথা বলার শক্তি হারিয়ে ফেলি। জেগে ওঠার সঙ্গে সঙ্গেই ডাকাতরা সবার মোবাইল ফোন কেড়ে নেয় এবং অস্ত্রের মুখে আমাদের হাত-পা বেঁধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জোর তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নড়াইলে প্রাক্তন শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬