Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কারিগরির ভোকেশনাল ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১৫ নভেম্বর

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) এবং জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এই আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষার্থী ভর্তির বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকা অনুযায়ী, লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষের ক্লাস ও বই বিতরণ শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে।

নির্দেশিকায় বলা হয়েছে, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে ৩১ ডিসেম্বর তারিখে শিক্ষার্থীর বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য থাকবে।

ষষ্ঠ শ্রেণিতে আসনের তুলনায় আবেদন বেশি জমা পড়লে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে, সাধারণ ও মাদ্রাসা শিক্ষাধারার ষষ্ঠ ও সপ্তম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা শূন্য আসন সাপেক্ষে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। এসব শ্রেণিতে শূন্য আসনের বেশি আবেদন জমা পড়লে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির আবেদন ফরমের মূল্য ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে দরিদ্র, মেধাবী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আবেদন ফি মওকুফের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশিকায় বিভিন্ন শ্রেণির জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থাও রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ, প্রতিষ্ঠানের কর্মীদের সন্তানদের জন্য ২ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, সহোদর বা যমজ ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া, বদলিজনিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে ২ শতাংশ অতিরিক্ত আসন রাখা হয়েছে। সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে শূন্য আসন পূরণ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কারিগরির ভোকেশনাল ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১৫ নভেম্বর

সর্বশেষ হালনাগাদ : ০৮:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬