Dhaka ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন করা না হয়, তাহলে আন্দোলন একদফা দাবিতে রূপান্তরিত করা হবে। আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না, কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে বিরোধীদল চুপ করে বসে থাকবে না।

শনিবার রাতে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১দলীয় ঐক্যের সাত দফা দাবিতে ঘোষিত ঢাকা-কুষ্টিয়া লংমার্চের ঝিনাইদহ অংশের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দাবি পরিষ্কার। আমরা সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। এই দাবি কোনো ব্যক্তির নয়, এটি ১৮ কোটি মানুষের অধিকারের প্রশ্ন। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণকে অপমান করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মানুষ দুটি ভোট দিয়েছিল। কিন্তু নির্বাচনে ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলেও তা মানা হয়নি। যদি গণভোট অবৈধ হয়, তবে এই সংসদ নির্বাচনও অবৈধ।

সরকার অচিরেই সমঝোতার মাধ্যমে দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, দাবি আদায় না হলে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জেলা জামায়াতে ইসলামীর আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকরের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ১১দলীয় জোটের নেতা ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির

সর্বশেষ হালনাগাদ : ১১:২৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬