Dhaka ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বহুল আলোচিত পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭১ সদস্যবিশিষ্ট সাংগঠনিক ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বোরহান উদ্দিন জিয়াকে সভাপতি ও মিজানুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব খ ম নাজিম উদ্দিন এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে আবদুর সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক পদে আহমদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. হাসান, অর্থ সম্পাদক পদে শরীফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে সাইদুল হক ছাদু স্থান পেয়েছেন।

নবগঠিত কমিটির নেতারা জানান, সংগঠনকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই জঙ্গল সলিমপুরে এ কমিটি গঠন করা হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করা এবং জঙ্গল সলিমপুরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো বেগবান করতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর চারদিকে পাহাড়বেষ্টিত একটি বহুল আলোচিত এলাকা। বর্তমানে পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্পসহ পুরো এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হয়ে আসছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

সর্বশেষ হালনাগাদ : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬