Dhaka ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষায় ছাত্রদের অর্ধেকেরও বেশি অকৃতকার্য, পাশের হারে এগিয়ে ছাত্রীরা

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীদের তুলনায় ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার আশঙ্কাজনকভাবে বেশি পরিলক্ষিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এ বছর শতকরা ৫২ দশমিক ২৫ শতাংশ ছাত্র ফেল করেছেন, যেখানে ছাত্রীদের ফেল করার হার ৪৩ দশমিক ৬৯ শতাংশ; অর্থাৎ ছাত্রীদের তুলনায় ছাত্রদের ফেল করার হার ৮ দশমিক ৫৬ শতাংশ বেশি। সার্বিকভাবে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হলেও ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে গড় পাসের হার দাঁড়ায় ৫২ দশমিক ১২ শতাংশ এবং মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। বিগত ২০২৪ সালে যেখানে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেয়েছিলেন এবং ২০২৫ সালে সেই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন, সেখানে দুই বছরের ব্যবধানে সর্বোচ্চ মেধা অর্জনকারীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে এসেছে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি নির্ধারিত ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। এ জন্য মোবাইল মেসেজ অপশনে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের বছর টাইপ করে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

এইচএসসি পরীক্ষায় ছাত্রদের অর্ধেকেরও বেশি অকৃতকার্য, পাশের হারে এগিয়ে ছাত্রীরা

সর্বশেষ হালনাগাদ : ০১:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬