Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও ১ আসনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিয়ে প্রদত্ত ভোটের শর্ত পূরণ করতে না পেরে নিজেদের জামানত হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ১৮৫টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক সর্বনিম্নে মাত্র ৪৫০টি ভোট পেয়েছেন।

নির্বাচনী আইনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট পাওয়া বাধ্যতামূলক, যা এই আসনের ক্ষেত্রে ছিল ন্যূনতম ৪১ হাজার ৭৯২ ভোট। তবে জামানত হারানো বাকি দুই প্রার্থীর মধ্যে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট এবং বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট। ফলে তিনজনই তাঁদের জামানতের অর্থ ফেরত পাওয়ার যোগ্যতা হারিয়েছেন।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের মোট ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০ জন ভোট প্রদান করেন, যার মধ্যে বৈধ ভোট বিবেচিত হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৫টি এবং বাতিল হয়েছে ৫ হাজার ৩২৫টি ভোট। সার্বিক ভোট কাস্টিংয়ের হার দাঁড়ায় ৬৪.৮১ শতাংশ। এই উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ব্যবধানে জয় পান বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (২,২৭,৯১৭ ভোট), যিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে (৯৬,৫১৩ ভোট) ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও ১ আসনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬