Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

প্রয়োজনীয় সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ক্ষুব্ধ কৃষকরা। এ সময় সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ তোলেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলে তীব্র বিঘ্ন ঘটে।

মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলারের সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষকরা দিনের পর দিন ঘুরেও সার পাচ্ছেন না, অথচ রাতেই গোপনে পছন্দের লোকজনকে সার পাইয়ে দেওয়া হচ্ছে। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দ্রুত সার সরবরাহের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬