Dhaka ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতকে দমনে বিএনপির একটি অংশের ভূমিকা ছিল: নূরুল ইসলাম বুলবুল

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজপথে নিশ্চিহ্ন করার চক্রান্তে তৎকালীন জোট সরকারের প্রধান শরিক দল বিএনপির একটি অংশ জড়িত ছিল বলে মন্তব্য করেছেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বর্বরতার মুখেও নয়াপল্টন থেকে কোনো ধরনের সহায়তা না দিয়ে জামায়াতকে পরিকল্পিতভাবে বিপদে ফেলা হয়েছিল।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংসদ সদস্য বলেন, সেদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে সকাল থেকেই জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হলেও একই জোটের শরিক হওয়া সত্ত্বেও বিএনপি নয়াপল্টনে আলাদা সমাবেশ ডাকে। তিনি প্রশ্ন তোলেন, কেন সেদিন দুটি দলের সমাবেশ এক জায়গায় হয়নি এবং নয়াপল্টনের কার্যালয় থেকে কোনো সহযোগিতার হাত বাড়ানো হয়নি?

তিনি আরও বলেন, পুরো বিএনপি এই চক্রান্তের সঙ্গে জড়িত না থাকলেও তাদের একটি সুবিধাভোগী অংশ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছিল। একই সঙ্গে তিনি ভবিষ্যতে যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতকে দমনে বিএনপির একটি অংশের ভূমিকা ছিল: নূরুল ইসলাম বুলবুল

সর্বশেষ হালনাগাদ : ১০:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬