Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আহত ১

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ডেমরা রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে জনি (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিশাত মিয়া (২৭) নামের আরও এক যুবক। মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট সংলগ্ন ডেমরা রোডে এই ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন যুবক ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করে। এ সময় দুজনকে আটক করে গণধোলাই দেওয়া হয় এবং বাকি দুজন পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় নিশাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তিনি পুলিশি পাহারায় রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত জনির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহত জনি যাত্রাবাড়ীর কাজলারপাড় মাতবর গলি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। অন্যদিকে, আটক ও আহত নিশাতের বাসা একই থানার কলাপট্টি এলাকায়; তার বাবার নাম মহসিন মিয়া। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আহত ১

সর্বশেষ হালনাগাদ : ১০:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬