Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত, নিহত মারুফ পাতিল কারখানার শ্রমিক

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটিপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তিনি পরিবার নিয়ে সিটিপল্লী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ।

নিহতের ভগ্নিপতি বাদশা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাসার অদূরে ওয়াসা গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকে গুলিবিদ্ধ হয়। পরে তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত, নিহত মারুফ পাতিল কারখানার শ্রমিক

সর্বশেষ হালনাগাদ : ১০:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬