Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পিএসসির সদস্য হলেন জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ছবি সরানো জাবির সেই অধ্যাপক

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে অন্য যেকোনো পেশা বা ব্যবসা ত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব নেওয়ার দিন থেকে ৫ বছর বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বিপিএসসির সদস্য পদে বহাল থাকবেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা মুঠোফোনে বলেন, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে বিপিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বাত্মক চেষ্টা করব।

উল্লেখ্য, গত জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সুদৃঢ় নৈতিক অবস্থান নিয়েছিলেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ও প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছিলেন, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জুগিয়েছিল এবং শিক্ষক সমাজে সাহসিকতার এক অনন্য নজির স্থাপন করেছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পিএসসির সদস্য হলেন জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ছবি সরানো জাবির সেই অধ্যাপক

সর্বশেষ হালনাগাদ : ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬