Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • সর্বশেষ হালনাগাদ : ০১:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত বাজেট বরাদ্দ ও সরকারের নীতিমালার প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশের সঙ্গে শিক্ষার্থী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে প্রয়োগ করেছে পুলিশ।

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং পুলিশি সহিংসতার প্রতিবাদে কয়েক মাস ধরে চলা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার পুনরায় রাজপথে নামেন তরুণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি ক্ষুব্ধ বিক্ষোভকারীদের রাস্তায় বিভিন্ন জিনিসপত্রে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

বিকেলের দিকে ব্রাসেলস পুলিশ এক বিবৃতিতে জানায়, সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ জনকে সাময়িকভাবে আটক এবং সহিংসতায় উসকানি ও নিষিদ্ধ অস্ত্র বহনের অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সর্বশেষ হালনাগাদ : ০১:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬