ফুটবলপ্রেমীদের জন্য আন্তর্জাতিক ফুটবলে রোমাঞ্চকর এক দিন হতে যাচ্ছে। আজ ছোট পর্দায় সরাসরি দেখা যাবে ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ‘এল ক্লাসিকো’, যেখানে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও ফ্যানকোড।
এল ক্লাসিকো ছাড়াও ইউরোপের শীর্ষ লীগগুলোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আজ টিভিতে দেখা যাবে। ইতালিয়ান সিরি ‘আ’-তে ইন্টার মিলান মাঠে নামবে ফিওরেন্তিনার বিরুদ্ধে। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ফ্রেইবুর্গের এবং বায়ার লেভারকুসেন লড়বে হোফেনহেইমের বিপক্ষে।

























