Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ব্যাটিং ব্যর্থতার দায়ে বরখাস্ত হচ্ছেন নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকী

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের নারী দলের শোচনীয় ব্যাটিং বিপর্যয় ও পরাজয়ের পর বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও ভারতের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

টুর্নামেন্ট শেষে দল দেশে ফেরার পরপরই এই পরিবর্তন কার্যকর হবে। বিসিবির শীর্ষ সূত্র জানিয়েছে, বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই তিনি পূর্ণাঙ্গভাবে দায়িত্ব বুঝে নেবেন এবং ব্যাটারদের পারফরম্যান্স উন্নয়নে নিজেই কাজ করবেন। এছাড়া ফিল্ডিং কোচ হিসেবে গোলাম মুর্তাজাকেও অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে। ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে দলের ব্যাটিং ও সামগ্রিক পারফরম্যান্সে শৃঙ্খলা ফেরাতেই এই রদবদল আনছে বিসিবি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ব্যাটিং ব্যর্থতার দায়ে বরখাস্ত হচ্ছেন নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকী

সর্বশেষ হালনাগাদ : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬