আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
ইনজুরির কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। চোটের কারণে দলের বাইরে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। এছাড়া লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকলেও এ ম্যাচে একাদশে জায়গা পাননি পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ সাজানো হয়েছে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে।

























