Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

ফিফা আসিয়ান কাপের মিশনে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে আজ রোববার সকালে দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম এবং স্থানীয় আবহাওয়া, সময় ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে দলটিকে আগেভাগে দেশটিতে পাঠানো হয়েছে। জাকার্তায় পৌঁছে আজ কিছুটা বিশ্রামের পর সন্ধ্যা ৭টায় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। ২২ সেপ্টেম্বরের পর ফিফার ব্যবস্থাপনায় নির্ধারিত মাঠ ব্যবহারের সুযোগ না পাওয়া পর্যন্ত বাফুফের নিজস্ব ব্যবস্থাপনায় অনুশীলনের মাঠ ঠিক করা হয়েছে।

এদিকে জাকার্তায় পৌঁছালেও কোচ থমাস ডুলির হাতে এখনই পূর্ণ শক্তির দল পাওয়া যায়নি। দলের গুরুত্বপূর্ণ তিন ফুটবলার—হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওহেদ একই ফ্লাইটে আসেননি। বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং আগামীকাল ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। তাঁদের যোগদানের পরই কোচ ডুলির হাতে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ দল পাওয়া যাবে।

আগামী ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপের নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীর দল। টুর্নামেন্টের এই ম্যাচগুলোর আগে জাকার্তায় কন্ডিশনিং ও অনুশীলন ক্যাম্পের সময়টুকুকে পুরোপুরি কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

সর্বশেষ হালনাগাদ : ০১:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬