Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উত্তেজনার রাতে রোনালদোর জাদুকরী পারফরম্যান্স, আল নাসরের জয়

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রিয়াদের আকাশে হুতি বিদ্রোহীদের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের ঘটনায় চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছিল। বিকট বিস্ফোরণের শব্দ ও নিরাপত্তা বাহিনীর সতর্কবার্তার কারণে রিয়াদের আল-আওয়াল পার্কে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয়। তবে মাঠের বাইরের এই উত্তেজনাকর পরিস্থিতির কোনো প্রভাবই পড়তে দেননি আল নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নেমে দলকে দারুণ এক জয়ে পথ দেখিয়েছেন তিনি।

উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সৌদি ক্লাব আল নাসর।

ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলা আল নাসর প্রথমার্ধের ৩০ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের চমৎকার গোলে এগিয়ে যায়। এরপর বিরতির ঠিক আগে, ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে নিজের ৯৮১ গোল পূর্ণ করলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর এটি তার ১৩৪তম গোল।

বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে উজবেক ফুটবলে ছয়বারের বিজয়ী নেফচি ফেরগানা। ৫১ মিনিটে তারা একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিলেও ৭৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসে। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হেরে ধাক্কা খাওয়া আল নাসর ও নতুন কোচ অ্যাঞ্জ পোস্তেকগ্লুর জন্য এই জয় স্বস্তির বাতাস নিয়ে এসেছে।

সংকটময় পরিস্থিতিতে রোনালদোর এমন পারফরম্যান্সের সঙ্গে তার মাঠের ভেতরের একটি অঙ্গভঙ্গিও সমর্থকদের মন কেড়েছে। জয়ের পর বেঞ্চে বসে থাকার সময় রোনালদোকে আল নাসরের জার্সিতে থাকা সৌদি আরবের জাতীয় প্রতীকের লোগোয় চুমু খেতে দেখা যায়। একই সঙ্গে গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে তিনি উঁচু করে ধরেন সৌদি আরবের স্কার্ফ। নিরাপত্তা শঙ্কার মধ্যেও এই জয়ে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় আবার শক্ত অবস্থান তৈরি করল আল নাসর।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উত্তেজনার রাতে রোনালদোর জাদুকরী পারফরম্যান্স, আল নাসরের জয়

সর্বশেষ হালনাগাদ : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬