Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে মন্দার শঙ্কা আইএমএফের

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকা এবং জ্বালানি তেল রপ্তানি বিঘ্নিত হওয়ায় ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধরনের ধাক্কা খেতে পারে। যুদ্ধ পরিস্থিতির প্রভাবে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস উল্লেখযোগ্য হারে কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফের হালনাগাদ পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার অর্থনীতি ০.৩ শতাংশ সংকুচিত হতে পারে, অথচ ছয় মাস আগেও এ অঞ্চলে ১.৯ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা ছিল। বিশেষ করে হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকা এবং তেল উৎপাদন ও নৌপরিবহন ব্যাহত হওয়াই এই পতনের মূল কারণ। এর প্রভাবে চলতি বছর ইরাক, কুয়েত, কাতার ও বাহরাইনের অর্থনীতি দুই অঙ্কের ঘরে সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির তথ্যমতে, ইরানের অর্থনীতি ৭.৬ শতাংশ, সৌদি আরবের জিডিপি ৩.৩ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ৩.৯ শতাংশ কমতে পারে। তবে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ব্যতিক্রম হিসেবে ওমানে ২.৪ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।

তেল ও গ্যাস রপ্তানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল দেশগুলোর রাজস্ব আয় ও বিনিয়োগে এই অচলাবস্থা নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আইএমএফ আশা করছে, ২০২৭ সালে নৌপথ খুলে দেওয়া হলে এবং বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে মন্দার শঙ্কা আইএমএফের

সর্বশেষ হালনাগাদ : ১১:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬